নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ চুরির অভিযোগ

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারী একটি ল্যাপটপ রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিদ্যালয়ের জানালার লক খুলে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খানে আলম খান গত সোমবার (২৫ সেপ্টেম্বর) আদমদীঘি থানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছেন।  
আদমদীঘির কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খানে আলম খান জানান, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয় ছুটি শেষে বন্ধ করে বাড়ি যান। গত রোববার সকালে বিদ্যালয়ে এসে দেখেন অফিস কক্ষের জানালার হ্যাজবল খোলা এবং কম্পিউটারের টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে সরকারী এইচপি-৪৫০ মডেলের একটি ল্যাপটপটি চুরি যায়। এ বিষয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি নিয়োগ দেয়া নৈশ্যপ্রহরি দপ্তরি শামিম হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে ল্যাপটপটি নিজেই চুরি করেছে বলে স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা দেন। এরপর গত সোমবার ল্যাপটপ চুরির বিষয়ে থানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। নৈশ্যপ্রহরি কাম দপ্তরি শামিম হোসেনের জানায়, তিনি ল্যাপটপ চুরি করেননি। ল্যাপটপটি ক্রটি থাকার কারনে মেকারের কাছে দেয়া ছিল। সেখানে থেকে হারিয়ে গেলেও পরে পাওয়া গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মশিউর রহমান বিষয়টি অবগত রয়েছেন বলে দাবী করে বলেন, প্রধান শিক্ষক ও দপ্তরিকে অফিসে ডাকা হয়েছে। তাদের সাথে বৈঠকের পর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম অভিযোগ পাওয়া নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag
আরও খবর