নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হোমিও চিকিৎসকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একরামুল হক তালুকদার বাবলু (৬৮) নামের এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একরামুল হক তালুকদার বাবলু আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম সরদার পাড়া গ্রামের মৃত আয়নাল হক তালুকদারের ছেলে। এ তথ্যটি নিশ্চিত করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা: আব্দুল ওয়াদুদ।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে একরামুল হক তালুকদার বাবলুর শরীরে হালকা জ্বর আসলে তিনি নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেন। এতে সুস্থ্য না হওয়ায় গত মঙ্গলবার সকালে আদমদীঘি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ডেঙ্গু পরিক্ষা করে রিপোর্ট নেগেটিভ পান কর্তব্যরত চিকিৎসক। দুইদিন চিকিৎসা নেওয়ার পর জ্বর না কমায় তাকে গত বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গু পরিক্ষা করে রিপোর্টে পজিটিভ আসে। এর একদিন পর  গত রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও খবর