নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে আজিজার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে চাঞ্চল্যকর আজিজার মন্ডল হত্যা মামলার প্রধান আসামি ফরিদ মন্ডল (৫৫) কে গ্রেফতার করেছে র‌্যাব- ১২। গত শুক্রবার রাত ১১টার দিকে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর পশ্চিম মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে আদমদীঘি উপজেলার সান্দিড়া ব্যাপারীপাড়া গ্রামের আসকর আলী মন্ডলের ছেলে। গত শনিবার বিকেলে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।

র‌্যাব- ১২ বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্দিড়া ব্যাপারীপাড়া গ্রামের আজিজার মন্ডল ও ফরিদ উদ্দিন মন্ডল চাচা ভাতিজার মধ্যে দীঘদিন যাবত পারিবারিক কলহ নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৮ আগস্ট বিকেল ৩টার দিকে আজিজার মন্ডল ও ফরিদ মন্ডলের পরিবারের মধ্যে গালিগালাজের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটলে ভাতিজা আজিজার মন্ডল গুরুত্বর আহত হলে প্রথমে আদমদীঘি পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ৯আগস্ট ভোর ৫টায় আহত আজিজার মন্ডল চিকিৎসাধিন অবস্থায় সেখানে মারা যান। এ ঘটনায় তার স্ত্রী আজিরন বেগম বাদী হয়ে রিপন মন্ডল তার পিতা ফরিদ মন্ডলসহ চার জনকে আসামি করে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক প্রদিপ কুমার ১নম্বর আসামি রিপন মন্ডলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। এঘটনার পর থেকে অপর আসামিরা পালিয়ে গা ঢাকা দেয়। এদিকে র‌্যাব সদর দপ্তর ঢাকা এর সহযোগিতায় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র‌্যাব- ১২ বগুড়ার একটি আভিযানিক দল নওগাঁর পোরশা উপজেলার নিতপুর পশ্চিম মধ্যপাড়া এলাকা অভিযান চালিয়ে ২নম্বর আসামি ফরিদ মন্ডলকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ হত্যা মামলায় দুই জনকে গ্রেফতার করা হলো।

Tag
আরও খবর