নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

জাতীয় পতাকা অবমাননার অভিযোগ সান্তাহার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

বগুড়ার আদমদীঘিতে জাতীয় শোক দিবস পালনের জন্য জাতীয় পতাকা উত্তোলনের সময় এক স্ট্যান্ড ব্যবহার করে একই রশিতে নিয়ম বহিভুত ভাবে জাতীয় ও কালো পতাকা টাঙ্গানোর অবমাননার অভিযোগ উঠেছে সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানার বিরুদ্ধে। গত মঙ্গলবার ( ১৫ আগস্ট) সকালে সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বরে এই পতাকা অবমাননার ঘটনা ঘটে। নাহিদ সুলতানা উপজেলা আওয়ামীলীগের একজন সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় তাকে ৭ কর্ম দিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার। 

জানাযায়, গত মঙ্গলবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তার পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের সময় চেয়ারম্যান নাহিদ সুলতানা একই রশিতে দুটি পতাকা বাঁধার জন্য বলেন । সেই মোতাবেক তার পরিষদের লোকজন একই রশির সাথে ওপরে কালো পতাকা এবং নিচে জাতীয় পতাকা বেধে ফেলেন। এ ক্ষেত্রে একটি মাত্র পতাকার স্ট্যান্ড ব্যবহার করা হয় । পতাকা টাঙানোর বিষয়টি সঠিক হচ্ছেনা অনেক ইউপি সদস্য এমন দাবি করলেও চেয়ারম্যান নাহিদ সুলতানা ত্রুটিপূর্ন ভাবেই পতাকা উত্তোলন করেন।  নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সন্ধার পরও ওই ভাবে পতাকা টাঙানো অবস্থায় দেখা যায়। নাহিদ সুলতানার এ ধরনের আচরনে খোদ সরকারি দলের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নাহিদ সুলতানা আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা মার্কায় গত বছর সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ বিষয়ে নাহিদ সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পতাকা উত্তোলনের সঠিক নিয়ম আমার জানা ছিলনা। অসাবধানতা বসত: এ ধরণের ক্রটি হয়েছে। আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান বলেন, জাতীয় ও কালো পতাকা বিকৃত ভাবে তোলা অপরাধ। এ ঘটনায় ব্যবস্থা হওয়া উচিত। 

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় পতাকা অবমাননা বিষয়ে জানার পর গতকাল বুধবার (১৬ আগস্ট) সান্তাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ সুলতানাকে কারন দর্শানোর নোটিশ দিয়ে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তার জবাব চাওয়া হয়েছে।

Tag
আরও খবর