নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বগুড়ায় ৭২০০ পিস টাপেন্টাডল সহ গ্রেফতার ০২

বগুড়ায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৭২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।
জানা গেছে, ২৪ জুলাই (সোমবার) বেলা ১.১০ ঘটিকায় ডিবি পুলিশের অভিযানে বগুড়া জেলার সদর থানাধীন সাতমাথা টু তিনমাথা গামী রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের বিপরীতে হোটেল সপ্নপুরীর সামনে পাকা রাস্তার উপর সদরের শেখ পাড়া (এ/পি সাং-ফুলবাড়ি মধ্যপাড়া, অ্যাডভোকেট মেহবুবুর রহমান এর বাসার ভাড়াটিয়া) এলাকার মৃত হানিফ উদ্দিনের ছেলে মিনার রহমান (২৮) কে ৭,০০০ (সাত হাজার) পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এছাড়াও একইদিন বেলা ২.২০ ঘটিকায়  বগুড়া সদর থানাধীন  ট্যাংরা বাজারে তাহের ষ্টোরের সামনে (আবু তাহের এর দোকান) বারোপুর টু নামুজাগামী পাকা রাস্তার পাশে থেকে সদরের আশোকোলা পূর্বপাড়ার মৃত হারেজ আলীর ছেলে  রফিকুল ইসলাম (৪৮) কে ২০০(দুইশত) পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশ বগুড়া'র ওসি মোস্তাফিজ হাসান।

Tag
আরও খবর