নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত

বরিশালের বানারীপাড়ার সড়ক দুর্ঘটনায় নিহত হন ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায়।
বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বন্দর বাজারের মৎস্য আড়ৎদার সুধীর রায়ের ছেলে ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায় (২৭)। সদা হাসোজ্জ্বল, সদালপী, পরোপকারী ও বিনয়ী সুদর্শন যুবক সুশান্ত রায়। এ বছর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার কথা ছিল তার। লেখাপড়ার পাশাপাশি সুশান্ত রায় বন্দর বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করত সুশান্ত।
জানাগেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন আনুমানিক দুপুর ২ টার দিকে বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের মাছরং ব্রিজে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। স্বরূপকাঠি উপজেলার কুনিয়ারী এলাকা থেকে বানারীপাড়ায় আসার পথে মাছরং ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইজিবাইক যাত্রী ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায় ও চালক রাকিব গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় সুশান্ত রায়কে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে সুশান্ত রায় মারা যায়।
১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য করা হয়।
সড়ক দুর্ঘটনায় সকলের প্রিয় সুশান্ত রায়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে পাহাড় সমান শোক। বাবার সামনে ছেলের মৃত্যু এ অত্যান্ত হৃদয় বিদারক।

আরও খবর