জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ ও সদর রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা, জনসাধারণের চলাচলের পথ দখল এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে মোবাইল কোর্টের অভিযানে পাঁচটি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁ ও মা গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। অন্যদিকে, ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ৯২(৩) ধারায় জরিমানা করা হয়। এ সময় যেসব ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও লাইসেন্স নবায়নের জন্য সতর্ক করা হয়। অভিযানে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পাঁচটি মামলা দায়ের করা হয়।
আরও খবর