নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত।






বরিশাল মেট্রো পলিটন বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মহানগরীর বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভায় ।আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আজ ০১ অক্টোবর  সকাল ১১ঃ০০ টায় অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয় । সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় কালে সভাপতি মহোদয় মহানগরীর প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক মোতায়ন করা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন,  প্রতিমা বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।এছাড়াও তিনি শারদীয় দুর্গাপূজা উদযাপন কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিপন্থী কোন ধরনের কার্যক্রম যেমন- মাদক, ইভটিজিং কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সোশ্যাল প্লাটফর্মে কোন ধরনের গুজব ছড়ানো হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী প্রদান করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটি,  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি, কমিউনিটি পুলিশিং কমিটি সহ সংশ্লিষ্ট সকল কে আসন্ন শারদীয় দুর্গাপূজা  নিরাপদ, নির্বিঘ্ন  ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য নিজ নিজ জায়গা থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার আহ্বান জানান। 
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)  জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার সহ বিএমপি'র অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম এর প্রতিনিধি, বরিশাল সিটি কর্পোরেশন প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি,  সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ,  বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধি।

আরও খবর