নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে টেকসই ট্রাফিক কাঠামো বাস্তবায়নের মাধ্যমে নগরীর যানজট নিরসন করতে হবে--বিএমপি কমিশনার।

ছবি জামাল কাড়াল




বরিশাল নগরীর সামগ্রিক যানজট নিরসনে আজ ২১ সেপ্টেম্বর  বেলা ১২ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে বিএমপি'র ভারপ্রাপ্ত কমিশনার জনাব মােহাম্মদ নজরুল হােসেন মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সমন্বয় সভায় তিনি একথা বলেন। তিনি আরো  বলেন,  আমাদের ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় একটি টেকসই ট্রাফিক কাঠামো বাস্তবায়ন করে বরিশাল মহানগরীর সার্বিক যানজট নিরসন করতে হবে।এ সময় তিনি ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশের সমন্বিত ট্রাফিক টিমকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন- নতুল্লাবাদ বাস স্ট্যান্ড, রুপাতলী বাস স্ট্যান্ড, সাগরদী ব্রিজ, আমতলার মোড় ও সদররোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের যানজট নিরসনের কর্মকৌশল সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি যানজটের সময়, স্থান ও কারণ চিহ্নিত করে সম্ভাব্য সমাধানের উপর আলোকপাত করে যে কোন স্থানে যত্রতত্র পার্কিং না করা,  রাস্তায় নির্মাণ সামগ্রী না ফেলে রাখা ও বিভিন্ন বিষয়ে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে মোটরযান আইন প্রয়োগ করার নির্দেশ প্রদান করেন।এক্ষেত্রে তিনি পরিবহন সেক্টর ও বিভিন্ন ধরনের যানবাহন চালকসহ  সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। 
এসব আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)  জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব প্রণয় রায় সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, 
ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশের বিভিন্ন পদ পদবীর সদস্যগ।
আরও খবর