নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশাল গণহত্যার বিচার চাই, গণহারে মামলা চাই না"--- ডাঃ মনিষা চক্রবর্তী





বরিশালে সমাজতান্ত্রিক দল বাম জোটের রোডম্যপ ঘোষনা ও মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়  আজ ১০ সেপ্টেম্বর সকাল ১১টায়। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ,পাচারকৃত টাকা ফিরিয়ে আনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যাওয়ার সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবিতে বরিশালে বাম জোটের দাবি দিবস পালিত হয়। দাবি দিবসের সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সংগঠক নৃপেন্দ্রনাথ বাড়ৈ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সদস্য উপাধ্যক্ষ হারুন উর রশিদ।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের এক মাস পার হয়ে গেলেও স্বৈরাচারী সরকার পরিচালিত হত্যাকান্ডে নিহত সহস্রাধিক শহীদী জনতা হত্যার সুষ্ঠু বিচার হচ্ছেনা। গণহত্যার বিচারে রাষ্ট্রীয় উদ্যোগে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারিক প্রক্রিয়া শুরু না করে আগের সরকারের স্টাইলে গণহারে মামলা দেয়া হচ্ছে। গণহারে মামলা করলেই গণহত্যার বিচার নিশ্চিত করা যায়না। বক্তারা অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জুলাই হত্যাকাণ্ডের যত্থাযত্থ বিচারিক প্রক্রিয়া শুরু করার দাবি জানান। বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে গত এক মাসে সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। পাচারকৃত টাকা ফেরত আনা বা ঋণখেলাপীদের টাকা উদ্ধারে কোন কার্যকর ভূমিকা দেখা যাচ্ছেনা। সালমান এফ রহমানের নামে খুনের মামলা দেয়া হচ্ছে কিন্তু শেয়ারবাজার লুন্ঠনের মামলা দেয়া হচ্ছেনা। বক্তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত যাবার জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন চালু, নির্বাচনে টাকা ও পেশীশক্তির প্রভাব রোধ করাসহ সার্বিক সংস্কারের পরিকল্পনাসহ একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  
আরও খবর