নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে ঘনকুয়াশায় এ্যাডভেঞ্চার -১ ও এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের সংঘর্ষ, আহত-১২ জন




ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এ্যাডভেঞ্চার -১ ও বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে আসা পাতারহাট টু মজুচৌধুরীর হাট রুটের এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের সাথে বরিশাল কাউয়ারচর জনতা বাজার সংলগ্ন কীর্তনখোলা নদীতে ঘন কুয়াশার কারণে সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার সকাল ৬টায়।


এসময় লঞ্চটিতে প্রায় শতাধিক যাত্রী ছিলো বলে জানা গেছে। দূর্ঘটনায় মেহেন্দিগঞ্জের ১২ জন যাত্রী আহত হন। এসময় স্থানীয়রা দূর্ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম সহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে।একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, লঞ্চে দক্ষ কোন চালক না থাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এছাড়াও মেরিন আইনে যেসকল সরঞ্জাম থাকার কথা তার কিছুই ওইলঞ্চে নাই। যেমন, জিপিএস, ইকোসাউন্ডার, রাডার এবং জরুরি কথা বলার জন্য ওয়ারলেস ছিলনা বলে জানা গেছে।


এবিষয়ে বিআইডব্লিউটিএ বরিশাল নদী বন্দরের দায়িত্বে থাকা ট্রাফিক সুপার ভাইজার মোঃ রিয়াদ হোসেনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, আমি দূর্ঘটনার কথা শুনেছি। এই ধরনের ছোট ছোট লঞ্চ চলাচলের অনিয়মের বিষয়গুলো দেখার জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে এমভি চন্দ্রদীপ লঞ্চের সুকানি মোঃ জাফর এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি দূর্ঘটনার কথা স্বীকার করেন।


এসময় মেরিন আইনে উল্লিখিত সরঞ্জাম না থাকার কথা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি এবং তিনি নিজে সুকানি প্রশিক্ষণপ্রাপ্ত কিনা জানতে চাইলে, তিনি সনদের কথা আছে বললেও পূর্বে বলগেট চালাতেন বলে স্বীকার করেন


আরও খবর