নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইলিশ শিকারের দায়ে নিষিদ্ধ জেলেদের ধরতে কঠোর অবস্থানে বরিশাল জেলা প্রশাসক


বরিশালে,ইলিশ মাছ শিকারের দায়ে নিষিদ্ধ জেলেদের ধরতে কঠোর অবস্থান নিয়েছেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম তার সাথে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশ। বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ মাছ শিকারের দায়ে গত ১০ দিনে বরিশালের জেলা প্রশাসন ও বিভাগীয় মৎস্য অফিসের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে ৩৬৬ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশ। রবিবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় মৎস্য সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন।তিনি বলেন, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। এ পর্যন্ত সমন্বিত বিভাগে এক হাজার এক শত ৩৯টি অভিযানে ৩৬৬ জন জেলেকে আটক করেছে। ৪৩৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (২১ অক্টোবর) বিভিন্ন নদীতে ১১৮টি অভিযান চালিয়ে ৪৪ জন জেলেকে আটক করে ৪৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয় । তিনি আরও বলেন, বরিশাল বিভাগে ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। তবে অনেক জেলে পরিবার এখনও চাল পায়নি তাদের পর্যায়ক্রমে চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।বরিশাল জেলা ও সদর মৎস্য অফিস জানায়, ১২ অক্টোবর-২২ অক্টোবর সকাল পর্যন্ত বরিশাল জেলায় সর্বমোট ৪৩৭টি অভিযান চালিয়ে ১৭৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৭৩টি মামলার মাধ্যমে ২৭৭ জন জেলেকে ৭৬ হাজার ৬০০ টাকা জমিমানা করা হয়। ১০টি উপজেলায় ৪৩টি অভিযান ১৮ মোবাইল কোর্টের মাধমে ২৬টি মামলার মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও ২৯ জনকে বিভিন্ন মেয়াদী সাজা প্রদান করা হয় ।কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন, এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ মৎস্য সম্পদ সংরক্ষণের তৎপর ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবেবরিশাল অঞ্চলের নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুপার হুমায়ুন কবির জানান, সরকার ঘোষিত ও মৎস্য আইন অনুযায়ী ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। বরিশালের নদীতে নৌ-পুলিশ সর্বাত্মক অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্যকারীদের আটক করা হচ্ছে বলে জানান।

আরও খবর