নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে শ্রমিকলীগ নেতা সন্ত্রাসী মান্নাকে গ্রেপ্তারের দাবী জাপাঃ মহাসচিবের



বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বরিশাল সিটি করপোরেশনের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর মরতুজা আবেদিনের ওপর সন্ত্রাসী হামলা ও লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।তিনি এই ঘটনার জন্য বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নাকে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।মঙ্গলবার এক প্রতিবাদ লিপিতে মুজিবুল হক চুন্নু বলেন, গতকাল বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর মরতুজা আবেদীন ব্যক্তিগত কাজে বরিশাল সহকারী কমিশনার (ভূমি) অফিসে যান। এসময় বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্না তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জাতীয় পার্টির নেতা মরতুজা আবেদীনের ওপর সন্ত্রাসী হামলা চালান। মান্না বাহিনী তখন জাতীয় পার্টি নেতা মরতুজা আবেদীনের লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেয়ার অপচেষ্টা করে। পুলিশের হস্থক্ষেপে মরতুজা আবেদীন জীবনে বেঁচে যান।প্রতিবাদ লিপিতে জাতীয় পার্টি মহাসচিব আরও বলেন, বরিশালে জাতীয় পার্টি নেতা মরতুজা আবেদীনের ওপর শ্রমিক লীগের সন্ত্রাসী হামলা মেনে নেয়া যায় না। শ্রমিক লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করতে দলবলসহ বরিশাল মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তার করতে হবে বলে জানিয়াছেন জাতীয়পার্টির মহাসচিব। 

আরও খবর