অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

আসছে " বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড "

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-08-2022 04:27:43 pm

সংগৃহীত ছবি

◾ শিক্ষা ডেস্ক


ক্যারিয়ার অলিম্পিয়াড বিসিএস বিষয়ক বই লেখা, মোটিভেশনাল কথাসহ ক্যারিয়ার নিয়ে নানা দিকনির্দেশনামূলক আলোচনার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ গাজী মিজানুর রহমান। শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতনতা ও দক্ষতা বাড়াতে এবার তিনি হাজির হচ্ছেন 'বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড' নিয়ে। যেখানে থাকবে ৩টি ক্যাটাগরি। নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সেকেন্ডারি, একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য থাকবে হায়ার সেকেন্ডারি, এবং অনার্স-মাস্টার্স ও ডিগ্রিতে যারা পড়াশোনা করেছে ও বয়স ৩০ বছরের মধ্যে এবং তাদের জন্য টারশিয়ারি।


বাংলাদেশের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলা ও মেট্রোপলিটন এলাকার মধ্যে যেসব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে তার প্রায় সবগুলোতেই 'বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড' পৌঁছে দিতে চান গাজী মিজানুর রহমান। ইতোমধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।


ক্যারিয়ার অলিম্পিয়াডের প্রশ্নের ধরন প্রসঙ্গে গাজী মিজানুর রহমান বলেন, 'টেক্সট বুক থেকে নবম দশম এর প্রশ্ন হবে। একাদশ এবং দ্বাদশের বাংলা ও ইংরেজি প্রশ্ন হবে টেক্সট বুক থেকে এবং সাধারণ জ্ঞান হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, জাতীয় অর্জনগুলো সেখান থেকে প্রশ্ন থাকবে। আর গণিতের প্রশ্ন হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত তারা যে গণিত করে এসেছে সেখান থেকেই। টারশিয়ারি অর্থাৎ অনার্স-মাস্টার্স- ডিগ্রির ক্যাটাগরির জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিতের প্রশ্নের জন্য কোনো সিলেবাস থাকবে না৷ তবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলি, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো থাকবে।'


গাজী মিজানুর বলেন, 'দেশের শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে সচেতন না। সেই ভাবনা থেকেই এমন একটি অলিম্পিয়াড চালুর পরিকল্পনা করেছি। বাংলাদেশে গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড প্রভৃতি রয়েছে, কিন্তু সুনির্দিষ্টভাবে ক্যারিয়ার নিয়ে অলিম্পিয়াড এটিই প্রথম।'


মোটিভেশনাল স্পিকার হিসেবে ক্যারিয়ারসহ অন্যান্য বিষয়েও কথা বলে থাকেন গাজী মিজানুর রহমান। তাছাড়া হতাশাগ্রস্থদের নানা উপায়ে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেন।


আরও খবর