অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

বিটিসিএলএফ ঢাকা কলেজ শাখায় লেখালেখি বিষয়ক উন্মুক্ত আড্ডা ও চা চক্র অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-08-2022 12:09:55 pm

ফাইল ছবি

অমিত হাসান


আজ বৃহস্পতিবার ২৫ আগস্ট "সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখায় আয়োজিত হয়েছে লেখালেখি বিষয়ক উন্মুক্ত আড্ডা ও চা চক্র । ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ফোরামের নিবন্ধিত সদস্য ছাড়াও লেখালেখিতে আগ্রহ রয়েছে ঢাকা কলেজের এমন বেশ কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন । অনুষ্ঠানের শুরুতে সবাই নিজ নিজ পরিচয় প্রদান করে ফোরাম নিয়ে নিজেদের ভাবনার কথাগুলো তুলে ধরেন। 


সংগঠনটির ঢাকা কলেজ শাখার বর্তমান সভাপতি মো. আকিব হোসাইন তাঁর স্বাগত বক্তব্যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সকল সদস্য, সংগঠক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংগঠনটির ঢাকা কলেজ শাখা প্রতিষ্ঠায় মু, সায়েম আহমাদ, মাহমুদুল হাসান এজাজসহ বর্তমান ও সাবেক সকলের অবদান তুলে ধরেন । তাছাড়া তিনি নবীন লেখকদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন,'পত্রিকার পাতায় সমাজের বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব' । 




অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বে লেখালেখিতে আগ্রহী নবীনেরা উপস্থিত বক্তাদের লেখালেখি বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন এবং বক্তারা তাঁদেরকে সেগুলোর যথাযথ উত্তর প্রদান করেন । অনুষ্ঠান শেষে ফটোসেশন পর্ব ও চা-নাস্তার ব্যবস্হা করা হয়।


উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংগঠনটির সহ সভাপতি প্রসেনজিৎ চন্দ্র শীল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক হাসান, দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অমিত হাসান, সম্পাদকীয় পর্ষদের সদস্য মোঃ সাইফুদ্দীন সাইমন উপস্থিত ছিলেন ।

আরও খবর