'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

এক ম্যাচে যত রেকর্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-03-2023 05:01:06 pm

© সংগৃহীত ছবি


লিটন দাসের রেকর্ড ফিফটির পর সাকিব আল হাসানের অসাধারণ বোলিংয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আয়ারল্যান্ডকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলল টাইগাররা।


আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামে দুদল। টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। প্রথমে ব্যাট করা বাংলাদেশ লিটন দাসের দ্রুততম ফিফটির রেকর্ডে নির্ধারিত ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০২ রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে শেষ হয় আইরিশদের ইনিংস।


এই জয়ের মধ্যদিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে টিম টাইগাররা।


◾ দ্রুততম দলীয় ফিফটি: মাত্র ২১ বলে দ্রুততম দলীয় ফিফটি পায় বাংলাদেশ। এর আগের রেকর্ডটিও ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে। সেবার ফিফটি পেতে বাংলাদেশের লেগেছিল ২৪ বল।


◾দ্রুততম ব্যক্তিগত ফিফটি: লিটন দাস মাত্র ১৮ বলে ফিফটি পান। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুল মাত্র ২০ বলে ফিফটি পেয়েছিলেন। ১৬ বছর পর আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন।


◾দ্রুততম দলীয় শতক: লিটনের ঝড়ো আক্রমণে বাংলাদেশ দ্রুততম দলীয় শতরানও পায়। ৪৩ বলে বাংলাদেশের রান তিন অঙ্কে পৌঁছে যায়। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫৩ বলে শতরান পেয়েছিল।


◾প্রথম উইকেটে রানের রেকর্ড: লিটন ও রনি উদ্বোধনী জুটিতে ১২৪ রান তোলে যা প্রথম উইকেটে বাংলাদেশের রেকর্ড। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্য সরকার ও নাঈম শেখ ১০২ রান করেছিলেন। এছাড়া যেকোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১২ সালে তামিম ও মাহমুদউল্লাহ ১৩২ রান করেছিলেন।


◾১৭ ওভারে দলীয় সর্বোচ্চ: ১৭ ওভারে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। এর আগে বাংলাদেশ ১৭ ওভারে ১৯০ রান করেছিল।


◾টানা দুই ম্যাচে ২০০ বেশি রান: আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে দলীয় রান দুইশ ছাড়িয়ে গেল। প্রথম ম্যাচে ২০৭ রানের পর আজ বাংলাদেশ একই মাঠে করে ২০২ রান।


◾সাকিবের শীর্ষস্থান দখল: টিম সাউদিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব। ১৩৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব। আর সাউদি ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন।


◾টানা ৫ ম্যাচ জয়: দলগতভাবে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবারই প্রথম টি-টোয়েন্টিতে টানা পাঁচ ম্যাচ জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই জয়।


আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৭ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে