নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ফ্রান্সকে জেতানো মেনিয়ঁর সেভটি কি এ মৌসুমের সেরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 05:46:28 am

২০১৯ সাল থেকে ফ্রান্স জাতীয় দলের সঙ্গে আছেন। তবে মাঠে নামার সুযোগ মিলেছে কালেভদ্রে। পায়ের পেশিতে চোট না পেলে হয়তো থাকতেন ২০২২ কাতার বিশ্বকাপেও। কিন্তু থাকলেও কি খেলতেন পারতেন? উগো লরিসের কারণে নিশ্চয়ই বেঞ্চ গরম করেই সময় কাটাতে হতো মাইক মেনিয়ঁকে। 


লরিস শুধু ফ্রান্সের প্রথম পছন্দের গোলরক্ষকই ছিলেন না, ছিলেন দলের অধিনায়কও। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ তাঁর নেতৃত্বেই জিতেছে ফ্রান্স। প্রায় দেড় দশক ফরাসিদের গোলবার সামলানো লরিস গত জানুয়ারিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার সুযোগটা অবশেষে তাই এসেই গেছে মেনিয়ঁর। আলফঁস আরেওলা-ব্রাইস সাম্বাদের দলে রাখলেও উয়েফা ইউরোর বাছাইপর্বে ২৭ বছর বয়সী মেনিয়ঁই কোচ দিদিয়ের দেশমের প্রথম পছন্দের গোলরক্ষক। 


দেশমের আস্থার প্রতিদান দারুণভাবেই দিতে শুরু করেছেন মেনিয়ঁ। শুক্রবার ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে তাঁর নামের পাশে ছিল ক্লিনশিট। গত রাতে ডাবলিনে আয়ারল্যান্ডকেও ১-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। রকেট গতির শটে জয়সূচক গোল করে ফরাসিদের নায়ক বনে গেছেন বেনজামিন পাভার। 


কিন্তু আড়ালের নায়ক তো মেনিয়ঁই। ম্যাচের অন্তিম সময়ে এসি মিলান গোলরক্ষকের এক অবিশ্বাস্য সেভে সমতা ফেরাতে পারেনি আইরিশরা। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘গিভ মি স্পোর্টস’ তো তাদের এক প্রতিবেদনের শিরোনাম দিয়েছে—এটাই কি মৌসুমের সেরা সেভ?


ম্যাচের শেষ দিকে রক্ষণেই ব্যস্ত সময় কেটেছে ফ্রান্সের। ৮৩ মিনিটের পর টানা কয়েকটি কর্নারে ফরাসিদের ওপর চাপ তৈরি করে আইরিশরা। ৯০ মিনিটে ফলটা পেয়েও যেতে পারত। কর্নার থেকেই নাথান কলিন্সের জোরালো হেডে বল ফ্রান্সের জালে ঢুকে যেত, যদি না মেনিয়ঁ ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভটি করতেন। বেচারা কলিন্স অবিশ্বাসের ঘোরে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে ছিলেন। তাঁর ওই হেডে গোলটা হয়ে গেলে পাভারের রকেট গতির শট যেমন বৃথা যেত, ফ্রান্সও পয়েন্ট হারাত।


ম্যাচ জেতানো এক সেভের পর মেনিয়ঁকে প্রশংসায় ভাসিয়েছেন দেশম, ‘জয়ের জন্য যা যা করা দরকার ছিল, আমরা সেটাই করেছি। শেষ দিকে মেনিয়ঁ একটি বিস্ময়কর সেভ করেছে। এটা একটা গোল করার মতোই গুরুত্বপূর্ণ। আমরা জানি সে কী করতে পারে। গ্লাভস হাতে সে খুব দক্ষ, শারীরিক উচ্চতাকে কাজে লাগাতে পারে, মানসিকভাবেও শক্তিশালী।’


নেদারল্যান্ডসের বিপক্ষে যোগ করা সময়েও মেম্ফিস ডিপাইয়ের পেনাল্টি রুখে দিয়েছেন লিলের হয়ে ফরাসি লিগ আঁ ও এসি মিলানের হয়ে ইতালিয়ান সিরি ‘আ’ জয়ী গোলরক্ষক মেনিয়ঁ। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দেশম গত রাতের সেভকেই এগিয়ে রাখছেন, ‘শুক্রবারেই সে একটা পেনাল্টি ঠেকিয়েছে। কিন্তু আজকের (গত রাতের) সেভ অনেক তাৎপর্যপূর্ণ। ওর যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩২ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে