যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

নাঈমের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল আবাহনী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2023 03:05:22 am

বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানকে ৬ উইকেটে হারায় আবাহনী। নাঈম শেখের ঝড়ে প্রতিপক্ষের ২৩৫ রান তারা পেরিয়ে যায় ৯৩ বল বাকি থাকতে।


ইনিংস শুরু করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সময় নাঈম শেখের নামের পাশে জ্বলজ্বল করছিল ১১০ রান। ৪ ছক্কা ও ১১ চারে সাজানো ৮৬ বলের ইনিংসে ম্যাচ সেরা তিনি। জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন করেন ৩ ছক্কা ও ৪টি চারে ৪৯ রান।


দুই ওপেনার ইমরুল কায়েস ও মাহিদুল ইসলামের ফিফটিতে ভালো শুরু পাওয়া মোহামেডানকে বেশিদূর যেতে দেননি সাইফ উদ্দিন। ৪৫ রানে ৪ উইকেট নেন তিনি।


ইমরুল ও মাহিদুলের ১৩৭ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত পায় টস জিতে ব্যাটিংয়ে নামা মোহামেডান। ২ ছক্কা ও ৫ চারে ৬৮ রান করেন ইমরুল। মাহিদুলের ব্যাট থেকে আসে ২ ছক্কা ও ৭ চারে ৭০।


এরপর দলটির আর কেউ সেভাবে ক্রিজে দাঁড়াতে পারেনি। সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, শুভাগত হোম যেতে পারেননি দুই অঙ্কে।


দলটি দুইশ পার করে মূলত ভারতের অনুষ্টুপ মজুমদার ও আরিফুল ইসলামের ব্যাটে। অনুষ্টুপ ২ চারে করেন ৩০ রান, আরিফুল ২ চারে ৩৭ রান করে থাকেন অপরাজিত। রান তাড়ায় এনামুল হককে দ্রুত হারিয়ে কিছুটা চাপে পড়া আবাহনীকে টানেন নাঈম শেখ। তাকে কিছুক্ষণ সঙ্গ দেন মাহমুদুল হাসান জয় (৩ চারে ২৪)। ইন্দ্রজিৎ বাবা যেতে পারেননি দুই অঙ্কে।


আফিফকে নিয়ে ৯২ রানের জুটিতে দলকে জয়ের দিকে এগিয়ে নেন নাঈম শেখ। পরে মোসাদ্দেক হোসেনের সঙ্গে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকি কাজ সারেন তিনি।


৮০ বলে নাঈম শেখ স্পর্শ করেন ক্যারিয়ারের সপ্তম লিস্ট ‘এ’ সেঞ্চুরি। এবারের প্রিমিয়ার লিগে বেশ ভালো ফর্মে আছেন তিনি। আগের দুই ম্যাচ করেছিলেন ৮৫ ও ৪৩ রান।

আরও খবর