বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

রামগড়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

এমদাদ খান রামগড় প্রতিনিধি 

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির রামগড়ে নানান কর্মসূচিতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।শুক্রবার (১৭ মার্চ ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রামগড় বাজার ঘুরে পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রামগড় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, রামগড় পৌরসভা, বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান,সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে টাউন হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মানস চন্দ্র দাস, রামগড় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান।এসময় রামগড় উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ,জনপ্রতিনিধি,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী,সাংবাদিক এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন,প্রতীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রশাসন।

অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় অফিসে পতাকা উত্তোলন,কেক কাটা হয়েছে।এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন,সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,রামগড় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলম কামাল সহ আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

Tag
আরও খবর