বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তির দূত শেখ হাসিনা


একসময়ের অশান্ত পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও শান্তির দূত হিসেবে এসেছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়ন নিশ্চিত হয়েছে ।দুর্গম পার্বত্য এলাকা এখন সোলার   ও বিদ্যুতের আলোয় আলোকিত । যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য,ভূমিহীনদের ভূমি, বাসস্থান  বর্তমান সরকার নিশ্চিত করেছে। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের কারণে  এক সময়কার পশ্চাৎ পথ পার্বত্য চট্টগ্রাম  আজ দেশের মূল ধারার সাথে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছে। 

আজ ১৪ই মার্চ সকাল ১১ টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদ মাঠে পাতা ছাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত   ভালনারেবল উইমেন্স বেনিফিট (ভিডব্লিউবি)প্রোগ্রাম ২০২৩-২০২৪ এর আওতায় মহিলাদের কার্ড হস্তান্তর, চাল বিতরন ও জিপিএ৫  প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা  অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 তিনি বলেন শান্তি উন্নয়ন শুধু শেখ হাসিনার সরকারই নিশ্চিত করতে পারেন। পার্বত্য চট্টগ্রামের অভূতপূর্ব উন্নয়ন ও বিরাজমান শান্তি স্থিতিশীলতা তার উৎকৃষ্ট উদাহরণ। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। উপস্থিত সকলকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্র ও তাদের অনুসারী আগুন সন্ত্রাসীরা এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে । তিনি সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে  দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানান। 

রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাতাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন,রামগড় পৌরসভার মেয়র  রফিকুল আলম কামাল, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শতরূপা চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  শফিকুর রহমান ফারুক, রামগড় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোস্তফা হোসেন,  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নিরুৎপল খিসা প্রমুখ। 

আলোচনা শেষে কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ৬১৯ জন মহিলাকে ভালনারেবাল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)প্রোগ্রাম এর আওতায়  চাউল রিতরন, রেশন কার্ড হস্তান্তর  ও ইউনিয়ন এলাকার জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ বিতরণ করেন। পরে তিনি নাকাপা ইউনিয়ন আওয়ামীলীগ নিজস্ব অফিস ভবন উদ্বোধন করেন । 

বিকেলে রামগড় পৌর ভবনে রামগড় পৌরসভার উদ্যোগে আয়োজিত  অনুষ্ঠানে ২০জন অসহায় মহিলাকে শেলাই মেশিন ও পৌর এলাকার বিভিন্ন ধর্মের ৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৬ লক্ষ আশি হাজার টাকা অনুদান প্রদান করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি।

আরও খবর