বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

গ্যাসের সন্ধান পেল ইরান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 11:28:55 am

ইরান নতুন করে একটি গ্যাসক্ষেত্রে ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুত পাওয়ার দাবি করেছে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি এনআইওসির এক্সপ্লোরেশন অপারেশন্স বিভাগের প্রধান মেহদি ফাকুর এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, ইরানের দক্ষিণ উপকূলীয় ওমান সাগরে নতুন করে আবিষ্কৃত একটি গ্যাসক্ষেত্রে আনুমানিক ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুত পাওয়া গেছে। তবে গ্যাসক্ষেত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী মাসে প্রকাশ করবে তাদের কোম্পানি।


ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ইরনা ফাকুরের বরাত দিয়ে জানিয়েছে, বর্তমানে একটি অনুসন্ধানকারী জাহাজ ওমান সাগরে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির সর্বশেষ তথ্য সংগ্রহ করছে। এ সংক্রান্ত জরিপ শেষ এপ্রিলে। এর পর গ্যাসের প্রকৃত মজুত কত এবং ভবিষ্যতে কী পরিমাণ বাড়তে পারে সে সম্পর্কে জানানো সম্ভব হবে।


প্রসঙ্গত, প্রাকৃতিক গ্যাসের মজুতের দিক দিয়ে রাশিয়ার পরই রয়েছে ইরান। তবে গ্যাস উত্তোলনের দিক দিয়ে ইরানের আগে রয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। পরবর্তী অন্তত ২০০ বছরের চাহিদার কথা বিবেচনায় রেখে  মজুতের তুলনায় উত্তোলনের মাত্রা কম রেখেছে তেহরান। কিন্তু তার পরও  প্রতিদিন ইরান দৈনিক ১০০ কোটি ঘনমিটার গ্যাস উত্তোলন করে।

আরও খবর