ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জিতলো নিউজিল্যান্ড, ফাইনালে উঠে গেলো ভারত!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 11:25:04 am

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছিলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে কে উঠবে? সিদ্ধান্ত ঝুলেছিলো ১২ হাজার ৫০০ কিলোমিটার ব্যবধানে পৃথিবীর দুই প্রান্তে। আহমেদাবাদ এবং ক্রাইস্টচার্চে। আহমেদাবাদে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং ভারত। ক্রাইস্টচার্চে মুখোমুখি নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা।


তবে, আহমেদাবাদ টেস্ট শেষ হওয়ার আগে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের জয়ের পরপরই নিশ্চিত হয়ে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দল হলো ভারত। শ্রীলঙ্কার পরাজয়ের কারণে ভারতের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেলো। টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারতীয়রা।


শ্রীলঙ্কা যদি জিতে যেতো তাহলে তারাই থাকতো দ্বিতীয় স্থানে। সে ক্ষেত্রে আহমেদাবাদে ভারত জিতলেও তাদের ফাইনাল খেলা নিশ্চিত হতো না। কারণ, শ্রীলঙ্কার আরও একটি টেস্ট বাকি রয়েছে। এখন লঙ্কানরা হেরে যাওয়ার ফলে শেষ টেস্টে তারা জিতলেও লাভ হবে না। আহমেদাবাদ টেস্ট নিশ্চিত ড্র হতে যাচ্ছে। এই টেস্টের ফলই ভারতকে শীর্ষে ধরে রাখবে।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যে স্বপ্ন শ্রীলঙ্কার ছিল, সেটা শেষ করে দিয়েছেন কেনে উইলিয়ামসন। দুর্দান্ত ব্যাটিং করে তিনি শেষ বলে ২ উইকেটের ব্যবধানে জয় এনে দিয়েছেন নিউজিল্যান্ডকে।


উইলিয়ামসনের সঙ্গে অসাধারণ ব্যাটিং করেছেন ড্যারিল মিচেলও। প্রথম ইনিংসে ১০২ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন ৮৬ বলে ৮১ রান। তার এই দুটি ইনিংসই কিউইদের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। যে কারণে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।


নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের কারণে চার নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা। তিনে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ৬০.২৯। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫৫.৫৬ এবং চতুর্থস্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৪৮.৪৮। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে তারা জিতলে পয়েন্ট হবে ৫২.৭৮।


আহমেদাবাদে ভারত হেরে গেলেও তাদের ফাইনাল নিশ্চিত। কারণ, অস্ট্রেলিয়ার কাছে এই টেস্টে হারলেও ভারত দুইয়েই থাকবে এবং তাদের পয়েন্ট হবে ৫৬.৯৪। টেস্ট ড্র হলে ভারত শেষ করবে ৫৮.৮০ পয়েন্ট নিয়ে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

১৯ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২২ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে