পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন

রামগড়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

রামগড়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত 

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮তম শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে রামগড় উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা রামগড় পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মঠ, মন্দির সমূহ প্রদক্ষিণ শেষে আবারো কেন্দ্রীয় মন্দির এসে শেষ হয়। 

 শুক্রবার ১৯ আগষ্ট সকাল ৮ টায় রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাটির শুভ উদ্ভোদন করেন।

এ সময় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ রামেশ্বর শীল,উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক ব্যাংক কর্মকর্তা অরুণ মজুমদার, নারায়ণ মজুমদার, সুনিল দেবনাথ,প্রমোদ বিহারি দেবনাথ পৌর এলাকার বিভিন্ন মঠ,মন্দিরের পুরহিত, সকল মন্দিরের পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ সহ সহস্রাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। 

জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক রামেশ্বর শীল জানান মঙ্গল শোভাযাত্রা ছাড়াও দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে অখণ্ড গীতাপাঠ, সন্ধ্যায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, রাতে কৃষ্ণ পূজা, ও পরদিন সকাল দশটায় শুভ পারণা অনুষ্ঠিত হবে।

রামগড় উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি ছাড়াও পৌরশহরের মাষ্টার পাড়ার অদ্বৈতধাম, জগন্নাথ মন্দির, সন্দীপ টিলার মহাদেব মন্দির, শ্মশান টিলার হরি মন্দির, শ্মশান টিলার গৌড় নিতাই আশ্রম, জগন্নাথপাড়া বিশাখা বৈষ্ণবের আখাড়ায় জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। 

প্রসঙ্গত, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। সনাতন সম্প্রদায়ের  বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

Tag
আরও খবর