ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায়

করোনায় আরও ৩৩৮ মৃত্যু, শনাক্ত ৮০ হাজার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 04:17:25 am

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৯ হাজার ৬৬৪ জন।


এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৫ হাজার ৪ জনে। আর করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৬ লাখ ১৭ হাজার ৯৮৪ জনে।


রোববার (৫ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায় এসব তথ্য। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপানে। আর সংক্রমণের শীর্ষে রয়েছে রাশিয়া।


পূর্ব এশিয়ার দেশ জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৮১ জন। এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৪৩১ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজার ৭২১ জন মারা গেছেন। আর করোনা শনাক্ত হয়েছে মোট ৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪৯৭ জন।


দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৯ জন। এ সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে রাশিয়ায় করোনারোগী বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ২৩ লাখ ২৮ হাজার ৫৬৯ জনে। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৬ হাজার ২৫৫ জন।


করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। এ সময়ে দেশটিতে নতুন করে করোনারোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৪৮১ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট করোনারোগী শনাক্ত হলো ১০ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৪৬ হাজার ৭৩৫ জন।


এদিকে, দৈনিক জাপানের পরই রয়েছে তাইওয়ান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭১ জন। এর পরে রয়েছে মেক্সিকো, মারা গেছেন ৫৮ জন।

Tag
আরও খবর