ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায়

‘আগামী বছর শেষ হয়ে যেতে পারে রাশিয়ার সব অর্থ’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 03:30:00 pm

রাশিয়ার কোষাগারের অর্থ ২০২৪ সাল অর্থাৎ আগামী বছর শেষ হয়ে যেতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির ধনকুবের ওলেগ দেরিপাসকা। বৃহস্পতিবার সাইবেরিয়ায় এক অর্থনৈতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।


রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। সম্মেলনে ওলেগ দেরিপাসকা বলেন, আগামী বছর আমাদের কোনো অর্থ থাকবে না। এমন পরিস্থিতি সামাল দিতে আমাদের বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজন পড়বে। 


গত সপ্তাহেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রশংসায় মেতেছিলেন। যুদ্ধ শুরুর পর মস্কোর ঘাড়ে যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা নানা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পরও রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি।


রাশিয়ার সরকারি হিসাব অনুযায়ী, গত বছরে দেশটির অর্থনীতি ২ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। তবে যুদ্ধ শুরুর পর অর্থনীতিবিদদের অনেকের ধারণা ছিল, পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে আরও বড় ধাক্কা খাবে রুশ অর্থনীতি।


এদিকে বর্তমানে রাশিয়ার অর্থনীতির ফাটলগুলো আরও বড় হচ্ছে। চলতি মাসেই জ্বালানি তেলের উৎপাদন কমাচ্ছে দেশটি। এছাড়া সামনের দিনগুলোয় পশ্চিমা নিষেধাজ্ঞা আরও জোরদার করা হবে বলে মনে করা হচ্ছে। বলতে গেলে, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করছে রাশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা।


ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থের জোগান কমিয়ে আনতে এরই মধ্যে দেশটির ওপর ১১ হাজার ৩০০-এর বেশি নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা। এছাড়া দেশটির প্রায় ৩০০ বিলিয়ন ডলারের বৈদেশিক রিজার্ভ জব্দ করা হয়েছে।


এমন পরিস্থিততে বিদেশি বিনিয়োগকারী, বিশেষ করে ‘মিত্র’ দেশগুলো বড় ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন ধনকুবের ওলেগ দেরিপাসকা। তিনি বলেন, এ দেশগুলো রাশিয়ায় বিনিয়োগ করবে কিনা, তা নির্ভর করবে মস্কো উপযুক্ত পরিবেশ তৈরি করতে ও নিজের বাজারগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবে কিনা তার ওপর।

Tag
আরও খবর