আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

পাকিস্তানকে সহায়তার হাত বাড়ালো চীন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 01:15:58 pm

কার্যত অচল হয়ে পড়েছে পাকিস্তানের অর্থনীতি। তলানিতে ঠেকেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশটির এই সংকটময় পরিস্থিতিতে এগিয়ে এসেছে চীন। বেইজিং ৫০০ মিলিয়ন ডলার জরুরি অর্থ সহায়তা প্রদান করেছে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা পাকিস্তানকে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার ঋণ সহায়তা পাওয়ার বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন।


ডনের খবরে বলা হয়েছে, অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না লিমিটেড (আইসিবিসি) পাকিস্তানকে সহায়তা প্রদানের জন্য ১ দশমিক ৩ বিলিয়ন বা ১৩০ কোটি মার্কিন ডলার ঋণের অনুমোদন দিয়েছে। এটি তার দেশের ক্ষয়িষ্ণু বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।


তিনি আরও জানান, ‘এই অর্থ সহায়তা ৩ ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে দেওয়া হয়েছে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার।


এর আগে দার সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান আইসিবিসি থেকে ঋণ সহায়তা পাওয়ার আশা করছে।


যদিও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে পাকিস্তান এরই মধ্যে চীনের কাছ থেকে ৭০০ মিলিয়ন বা ৭০ কোটি ডলার ঋণ সহায়তা পেয়েছে।


তিনি আরও বলেন, জুনে শেষ হওয়া এ অর্থবছরে ঘাটতি মেটাতে পাকিস্তানের ৫ বিলিয়ন ডলার বাহ্যিক ঋণ সহায়তার প্রয়োজন হবে।


ইসলামাবাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করার পরেই পাকিস্তান আরও বাহ্যিক ঋণ সহায়তা পাবে বলেও জানান তিনি।


দেউলিয়া হওয়ার ঝুঁকি উড়িয়ে দিয়ে তিনি আরও বলেছেন, ‘অবশ্যই আমরা দেশকে এই সংকট থেকে বের করে আনবো।’

আরও খবর




6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

১২ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১৬ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে