ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায়

জো বাইডেনের ক্যান্সার কতটা মারাত্মক?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 12:43:23 pm

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং গত মাসে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় আক্রান্ত অংশ অপসারণ করা হয়। 


বাইডেনের ত্বক থেকে ক্যান্সারে আক্রান্ত সব টিস্যু অপসারণ করা হয়। তার চিকিৎসক জানিয়েছেন, এখন বাইডেনের আর চিকিৎসার প্রয়োজন নেই।


তবে চলমান স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বাইডেনের ত্বক পর্যবেক্ষণে রাখা হবে বলে চিকিৎসক জানিয়েছেন।


৮০ বছর বয়সি প্রেসিডেন্ট বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে প্রেসিডেন্ট বাইডেন সবল আছেন এবং তিনি ‘দায়িত্ব পালনের জন্য পুরোপুরি ভালো’ আছেন।


বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গণমাধ্যমে দেওয়া একটি বিবৃতিতে জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারি প্রেসিডেন্টের বুকের ত্বক থেকে ক্যান্সারে আক্রান্ত টিস্যু অপসারণ করা হয়েছে। ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তাকে চিকিৎসা দেওয়া হয়।


আমেরিকায় যে দুই ধরনের ত্বকের ক্যান্সারে মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়, তার মধ্যে একটি হচ্ছে- বাসেল সেল কার্সিনোমা। বাইডেনের ক্যান্সারও এ ধরনের ছিল। তবে এ ধরনের ক্যান্সারের চিকিৎসা বেশ ব্যয়বহুল।


জানুয়ারি মাসে বাইডেনের স্ত্রী জিল বাইডেনও একই ধরনের ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তখন তার ত্বকের তিনটি জায়গা থেকে টিস্যু অপসারণ করা হয়েছিল। এর মধ্যে দুটি জায়গায় ক্যান্সারের অস্তিত্ব পাওয়া গেছে।


প্রেসিডেন্ট হওয়ার আগেও বাইডেনের ত্বক থেকে কয়েকবার ক্যান্সারে আক্রান্ত টিস্যু অপসারণ করা হয়েছিল।


বাইডেনের চিকিৎসক ও’কনর ২০২১ সালে একটি নোটে লিখেছেন, প্রেসিডেন্টের ত্বক থেকে ক্যান্সারে আক্রান্ত অংশ অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে। তার ত্বকের আর কোনো অংশে ক্যান্সারের সন্দেহজনক অস্তিত্ব নেই বলে তখন জানানো হয়েছিল।


ত্বকের ক্যান্সার প্রতিরোধ করার জন্য চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, রোদে যাওয়ার সময় শরীর ঢেকে যাওয়া এবং সানস্ক্রিন লোশন ব্যবহার করা। শীতকালেও সানস্ক্রিন লোশন ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা।


ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস রয়েছে বাইডেনের পরিবারে। তার প্রাপ্তবয়স্ক ছেলে ২০১৫ সালে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

Tag
আরও খবর