বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

রামগড়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। মাতৃভাষা আন্দোলনে আত্মদানকারী ভাষা শহিদের স্মরণে মঙ্গলবার( ২১ ফেব্রুয়ারি)একুশের প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে লেকপাড়ে স্থাপিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন  রামগড় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,বিএনপি, রামগড় থানা, রামগড় পৌরসভা,রামগড় প্রেস ক্লাব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড,লেডিস ক্লাব,হর্টিকালচার সেন্টার,বঙ্গবন্ধু ছাত্র পরিষদ,ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম,বাজার পরিচালনা কমিটি, ত্রিপুরা কল্যাণ সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল,সেচ্ছাসেবী সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান,রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন,সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,সাংবাদিক,নিজাম উদ্দিন লাভলু,জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,  শিক্ষক,রাজনৈতিক নেতৃবিন্দু,।পরে সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়।শেষে শহীদ মিনার প্রঙ্গনে শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সকালে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি কর্মকর্তা রাশেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউছার প্রমূখ। এছাড়া দিবসটি উদযাপনের অনুষ্ঠানমালায় রয়েছে সকল সরকারী -আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা,একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা।

আরও খবর