মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-10-2026 09:37:21 pm




মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি



কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিন-দুপুরে  রফিকুল ইসলাম নামে এক অটোচালককে মারধর করে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে তাঁর অটোরিকশা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশ থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।


রফিকুল ইসলাম উপজেলার তারাকান্দি এলাকার বাসিন্দা। স্থানীয়দের ধারণা, অটোরিকশা চালানোর সময় দুর্বৃত্তরা তাঁকে মারধর করে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে যেতে পারে।

পরে স্থানীয়রা রফিকুল ইসলামকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


স্থানীয়দের ধারণা তাঁকে অন্য কোথাও মারধর করে মাইক্রোবাস যোগে নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এনে ফেলে রাখা হয়েছে। তাঁর অটোরিকশাটি কুলিয়ারচর থেকে নিয়ে যাওয়া হয়েছে- এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে।


চালক রফিকুল ইসলাম ঋণ করে প্রায় এক মাস আগে অটোরিকশাটি কিনেছিলেন। নতুন অটোরিকশাটি হারিয়ে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ঘটনায় স্থানীয় অটোরিকশাচালকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
আরও খবর