বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

এবার পিএসএলের প্রস্তাবনা ফেরালেন তাসকিন আহমেদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-02-2023 12:50:17 pm

◾ স্পোর্টস ডেস্ক 


আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু বাংলাদেশের সিরিজ থাকায় সেটা তিনি ফিরিয়ে দেন। এবার সামনে যখন ইংল্যান্ড সিরিজ, তখন পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতান থেকে। তবে লাল-সবুজের জার্সিটাকে প্রাধান্য দিয়ে তিনি এবারও ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব।


ইংল্যান্ড সিরিজের আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি আছে ক্রিকেটারদের। সেই সুযোগ কাজে লাগিয়ে সাকিব আল হাসান যোগ দিয়েছেন পিএসএলে, পেশোয়ারের জালমির ডেরায়।


একইভাবে তাসকিনকে পেতে চেয়েছিল মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানস। আর এজন্য মাত্র ৩ ম্যাচ খেলেই তাসকিন পেতেন লাখ লাখ টাকা। টাকার পরিমাণটা গিয়ে ঠেকতে পারত প্রায় অর্ধকোটিতে! তবে জাতীয় দলের কথা চিন্তা করে তাসকিন এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।


বিপিএলের শেষভাগে চোট পান বাংলাদেশ দলের তিন ফরম্যাটের এই পেসার। ইংল্যান্ড সিরিজের আগেই সেরে উঠবেন। তবে পুনর্বাসন শেষে ম্যাচে ফিরতে চান দেশের হয়েই। পিএসএলে শক্তি খরচ না করে মজুদ রাখতে চান ইংল্যান্ড সিরিজের জন্য।


তাসকিন বলেন, ‘যেহেতু আমার চোট ছিল, এখন পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। ভালো খেলতে পারলে সামনে আরও অনেক সুযোগ আসবে ইনশাআল্লাহ্‌। দিনশেষে বোর্ড বা ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিবে। যেহেতু এত গুরুত্বপূর্ণ সিরিজ... এই সিরিজই বেশি গুরুত্বপূর্ণ। কয়েক ম্যাচের প্রস্তাব লুফে নিতে গিয়ে আমি যদি এই সিরিজ হাতছাড়া করি সেটা খারাপ দেখাবে

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে