শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-04-2026 10:08:22 pm

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে বর্তমান সরকার। কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করতে তাদের পরিবর্তে দ্রুত নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের জেনারেল ওসমানী গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 


চিফ হুইপ বলেন, পূর্ববর্তী সময়ে নিয়োগ পাওয়া অনেক ডিলার অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এবং সার আত্মসাতের অভিযোগ রয়েছে। এর ফলে কৃষকরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছিলেন না। এ সমস্যা দূর করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।


তিনি আরও জানান, দেশের চলমান জ্বালানিসংকট মোকাবিলায় সংসদে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে সরকারি দল থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।


চিফ হুইপ বলেন, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে ইতিবাচক মত দেন এবং পরে সংসদে সর্বসম্মতভাবে প্রস্তাবটি গৃহীত হয়।


সংবাদ সম্মেলনে সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও খবর