মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বিশ্বকাপে ভারতকে সবচেয়ে বড় হার উপহার দিল দ. আফ্রিকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-02-2026 07:33:40 am

বৈশ্বিক মঞ্চে বরাবরই দুরন্ত দল ভারত। তবে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে সুপার এইট পর্বে বড় রকমের ধাক্কাই খেল সূযকুমার যাদবরা। আহমেদাবাদে রবিবার (২২ ফেব্রুয়ারি) ভারতকে মাটিতে নামিয়ে বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকার ১৮৭ রান তাড়া করতে নেমে ভারত ১১১ রানে অলআউট। প্রোটিয়াদের জয় ৭৬ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় হার এটি। এর আগের বড় হার ছিল ২০১০ বিশ্বকাপে, ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম বহুজাতিক টুর্নামেন্টে হারল ভারত। মাঝে ২২টি ম্যাচ খেলে জিতেছিল ২১টিতে। এক ম্যাচ পরিত্যক্ত।

আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাও শুরুর দিকে পড়েছিল বিপযয়ে। তারপরও মিলার (৬৩), ব্রেভিস (৪৫), স্টাবসদের (৪৪) বদৌলতে ঘুরে দাঁড়িয়ে বড় স্কোরই গড়ে দক্ষিণ আফ্রিকা। 

জবাবে ভারতও শুরু থেকে পরে বিপযয়ের মধ্যে। ২০ রানের মধ্যে হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। কিন্তু এই অবস্থা থেকে আর উঠে দাঁড়াতে পারেনি স্বাগতিক শিবির। 

যা লড়াই করেছেন বলতে গেলে শিবম দুবে। ৩৭ বলে তিনি করেন ৪২ রান। বাকিদের মধ্যে কেউ ২০ রানও করতে পারেনি। ইশান কিষান রানের খাতাই খুলতে পারেননি। টানা তিন ম্যাচে শূন্য মারা অভিষেক এদিন করেন ১২ বলে ১৫ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো ইয়ানসেন নেন ৪ উইকেট। তবে ম্যাচসেরা শেষ অবধি ডেভিড মিলারই।

Tag
আরও খবর

6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে