হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত

এসএসসি ও সমমান পরীক্ষায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় ১২ জন ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র মানসিক অস্থিরতা এবং অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনাটি ঘটেছে। জানা যায় ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষার বৃহস্পতিবার ছিলো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এদিন বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ (কেন্দ্র নং-৫৩১) এর ২০৬ নম্বর রুমে ২৩ জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষা শেষ হলে একজন ছাত্র বুজতে পারে সে ২০২৫ সালের পুরানো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিয়েছে। অথচ সে নতুন সিলেবাজ এর পরীক্ষার্থী। পরে বিষয়টি শিক্ষকদের জানালে একে একে ১২ জন পরীক্ষার্থী ওই ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছেন বলে জানা যায়। এ ঘটনা জানাজানি হলে কেন্দ্রর পরিবেশও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্র ত্যাগ করতে বলা হয় বলে অভিযোগ উঠেছে। এতে করে ১২ জন শিক্ষার্থীর ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন- এক কেন্দ্র একই রুমে আলাদা দুটি প্রশ্নে একই সাবজেক্টের পরীক্ষা কি ভাবে হলো? তাহলে হল সুপার, কেন্দ্র সচিবসহ ডিউটিরত স্যারদের কাজটা কি? তারা কেনো প্রশ্নগুলো সঠিক কিনা আগে থেকে দেখে নিলো না? এর দায়ভার কে নিবে? এসময় অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে। অভিভাবকদের প্রশ্ন, কিভাবে ভুল প্রশ্নপত্র কেন্দ্রে এলো? এই ভুলের দায়ভার কে নেবে? অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কেন্দ্রের দায়িত্বশীলরা এ ঘটনার দায়ভার এড়াতে পারে কিনা এমন প্রশ্নে, হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, আমিও কনফিউজড যে কিভাবে একই রুমে একই সাবজেক্ট আলাদা দুটি প্রশ্ন আসলো। আমরা এ ১২ জন শিক্ষার্থীর বিষয়ে শিক্ষা বোর্ডেকে যানাবো। এ বিষয়ে শার্শা উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান মুঠো ফোনে জানান, উক্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়ার পরিস্থিতি এখনো হয়নি, তদন্ত চলছে, শেষ হলে সব প্রশ্নের উত্তর দিতে পারবো বলে তিনি জানান।
আরও খবর