লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
লাখাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে বিগত সময়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিকি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা তুলে ধরে আলোচনায় অংশ নিয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জাহিদুল হক বলেন পুলিশ প্রশাসন মাদক নিমূলে শুন্য সহনশীলতা নিয়ে কাজ করছে।এছাড়াও দাঙ্গা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অন্যান্যদের আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই ইউনিয়ন এর চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম, মহিলা দলের সভাপতি রিজবা আক্তার পান্না,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম,।
সভায় বক্তাগন বলেন লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগেকার যে কোন সময়ের তুলনায় ভালো রয়েছে। পুলিশ প্রশাসন নিরলসভাবে প্রোঅ্যাকটিভ হয়ে কাজ করে আসছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে।
উপজেলার করাব ইউনিয়ন এর সিংহগ্রাম এ মদগাজা, চুরি,জুয়া প্রতিরোধে ঐক্য প্রয়াস চালিয়ে যাওয়ায় এর ভূয়সী প্রশংসা করে বক্তাগন বলেন এভাবে উপজেলার প্রতিটি গ্রামের জনগণের এগিয়ে আসা উচিত।
সভায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার উপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা পরিষদের অভ্যন্তরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনাহুত আগন্তুক অনুপ্রবেশ, স্থানীয়দের প্রভাব খাটানোর প্রচেষ্টা রোধে পদক্ষেপ গ্রহণ করতে আহবান জানানো হয়। উপজেলা প্রশাসনের আবাসিক এলাকায় চুরি ও বহিরাগতদের আনাগোনা বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে আহবান জানানো হয়। কোন কোন স্থানীয় ব্যক্তি প্রতিষ্ঠা কালীন সময়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করার মানসিকতা পোষণ করে উপজেলা পরিষদের অভ্যন্তরে, কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্সে আধিপত্য বিস্তার করা রোধে পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়