কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

‘নির্ধারিত স্ট্যান্ড করি, যানজটমুক্ত পীরগাছা শহর গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে এক শ্রমিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পীরগাছা শাপলা চত্বর কারবালা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়।

শ্রমিক নেতা আব্দুস সাত্তার মামুনের সঞ্চালনায় এতে সভাপতিত্বে করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম আল মামুন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি  আমিনুল ইসলাম রাঙ্গা। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু, জেলা সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল, ব্যবসায়ী জাকির আহমেদ ও বেলাল হোসেন।

এছাড়া সভায় পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পীরগাছা শহরের যানজট নিরসনে অটো, রিকশা ও ভ্যান নির্ধারিত স্ট্যান্ডে রাখার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক, শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। 

পরে একটি আংশিক কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল ইসলাম রাঙ্গা। এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদুল ইসলাম, সহসভাপতি বাদশা মিয়া, বেলাল হোসেন ও আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসম্পাদক রাসেল ও নজরুল ইসলাম, অর্থসম্পাদক মিনহাজুল ইসলাম এবং সহঅর্থসম্পাদক রফিকুল ইসলাম।

আরও খবর




deshchitro-6a9d8c82a7b24-060926095338.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে


deshchitro-6a9d8a3c7dd9a-060926094356.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে