*কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-01-2026 10:49:38 pm

বিপিএলের ২০২৬ সালের আসরের শিরোপা জিতেছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালের মঞ্চে দাপুটে খেলা উপহার দিয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।


আগে ব্যাট করে রাজশাহী করেছিল ৪ উইকেটে ১৭৪। চট্টগ্রাম তাড়া করতে নেমে অলআউট ১১১ রানে। ৬৩ রানের জয়ে দ্বাদশ বিপিএলে চ্যাম্পিয়ন লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স।


এর আগে, তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরিতে ঠিক ১০০ রানের ইনিংস খেলেন তামিম। ৬২ বলের ইনিংসে ৬ চারের সঙ্গে মারেন ৭টি ছক্কা। বিপিএলের ফাইনালে তৃতীয় সেঞ্চুরি এটি।


রাজশাহীর হয়ে এছাড়া আর কেউই তেমন বড় ইনিংস খেলতে পারেননি। ৩০ রান করতে ৩০ বল খেলেন সাহিবজাদা ফারহান ও কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৪ রান।

চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম। এর মধ্যে ইনিংসের শেষ বলে নাজমুল হোসেন শান্তর উইকেট নিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েন শরিফুল।

এবারের বিপিএলে ১২ ম্যাচে শরিফুলের শিকার ২৬ উইকেট। সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। গত বিপিএলে সমান ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। পরের আসরেই সেই রেকর্ড নতুন করে লিখলেন শরিফুল ইসলাম।
Tag
আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

২৮ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে