‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে বগুড়া দই ঘর ও এশিয়া হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত

মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, অধিক মূল্যে বিক্রি এবং ভোজ্য তেল (সয়াবিন) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রিসহ ভেজাল ও নকল পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই টাঙ্গাইলের তথ্যের ভিত্তিতে মধুপুর পৌর শহরের দৈনিক বাজার রোডের সম্রাট স্টোর, মানিক স্টোর এবং গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ী এলাকায় চান মিয়া এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানটি পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় সহযোগিতা করেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক রাফি রহমান।

অভিযান সূত্রে জানা যায়, অপরাধের মাত্রা বিবেচনায় সম্রাট স্টোরকে ১০ হাজার টাকা, মানিক স্টোরকে ৫০ হাজার টাকা এবং চান মিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল গণমাধ্যমকে বলেন, জনস্বার্থে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. লিটন সরকার, জুয়েল রানা হিমু'সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

6a6f3618de0b9-020826062040.webp
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে


6a6ede5b7fe44-020826120619.webp
৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

১৯ ঘন্টা ৫২ মিনিট আগে