‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত


জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি, বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।


 বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি, ডেঙ্গু থেকে নিরাপদ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।


অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন৷  র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য তার বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধ এককভাবে কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। এটি রোধ করতে সর্বাগ্রে প্রয়োজন ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। এডিস মশা সাধারণত বাসাবাড়ি বা ক্যাম্পাসের আশেপাশে জমে থাকা স্বচ্ছ পানিতে প্রজনন সম্পন্ন করে। তাই মশার প্রজনন ক্ষেত্রগুলো চিহ্নিত করে নিয়মিত ধ্বংস করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান ও কার্যকর উপায়।”


কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “র‍্যালিতে অংশ নিয়ে চলে গেলাম, তা যেন না হয়। আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত ১০ মিনিট সময় বের করে নিজ নিজ কর্মক্ষেত্র ও আশেপাশের জমানো পানি ও ময়লা পরিষ্কার রাখতে হবে। আমাদের এই সচেতনতাই পারে দেশ থেকে ডেঙ্গু দূর করতে।”


কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের অঙ্গীকার’ শীর্ষক লিফলেট প্রকাশ ও বিতরণ করা হয়। এতে এডিস মশার প্রজনন রোধে করণীয়, ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে জরুরি চিকিৎসা পরামর্শ তুলে ধরা হয়েছে।


অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন। কর্মসূচিতে রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। স্বাস্থ্যবিধি মেনে ক্যাপ, মাস্ক ও গ্লাভস পরে তারা ক্যাম্পাস প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন। উপাচার্য নিজেও সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর