নিয়ামতপুর থানা, নওগাঁ কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে থানা এলাকার ০১ টি স্থান থেকে ৫০০ গ্রাম গাজাসহ ০১ জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ অদ্য ২০-০৯-২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, নওগাঁ স্যারের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ০২ নং চন্দননগর ইউনিয়নের অন্তর্গত সিংড়া উজিরপুর গ্রামের একটি বসতবাড়িতে অদ্য দুপুর ১২:৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীর নাম মো: ওমর ফারুক(৪২), পিতা-মৃত ওয়াজেদ আলী, সাং-শিয়ালীপাড়া, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
৪৪ মিনিট আগে
১ ঘন্টা ১৩ মিনিট আগে
১ ঘন্টা ১৭ মিনিট আগে
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ ঘন্টা ৪০ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে