অসহায় ও দরিদ্র মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে বরাদ্দ দেওয়া সেলাই মেশিনের মধ্যে একটি সেলাই মেশিন পেয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি।
রবিবার (২০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া এমপি-র পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন অনুদান ও সহায়তা প্রদান করা হয়। এর অংশ হিসেবে তানজিদা আক্তার তন্নির হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা নিজ উদ্যোগে কাজ করে আয় করার সুযোগ পাবেন। কিন্তু আলোচনার বিষয়ে উঠে এসেছে, যেখানে গরীবদের দেওয়ার কথা ছিলো, সেখানে নিজ দলের লোকেরাই পেয়েছে এবং গরীব নয়, সবার অবস্থান অনেক ভালো। তবে এখানেও হেরে গেলো সাধারণ গরীব দু:খী মানুষ। যারা প্রকৃত পক্ষে এর হকদার ছিলো।
অনুদান বিতরণকালে স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
৪৪ মিনিট আগে
১ ঘন্টা ১৩ মিনিট আগে
১ ঘন্টা ১৭ মিনিট আগে
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ ঘন্টা ৪০ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে