*উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ

চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা

‘গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ, সবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬ বাস্তবায়ন উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। ‘সবুজের পথে সাংবাধিকতা-পরিবেশের প্রতি দায়িত্ববোধ’ এ মূলমন্ত্রকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশে সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া সহ গণসচেতনা তৈরির মহান লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সভাপতি এমরান হোসেন বাপ্পির সভাপতিত্ব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. আবুল বাশার রানা, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইদুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাছুম, নির্বাহী সদস্য গোলাম রসুল, মো.ইয়াছিন ভূঁইয়া, সদস্য আবুল কাশেম মন্ডল, আশিকুর রহমান মজুমদার, সাকিবুল হাসান মিয়াজী, মো. আতাউর রহমান রিপন, অভি খাঁন, মো. নাজিম উদ্দিন, মো. শাহজাহান প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ উপহার হিসেবে পেয়ে শিক্ষার্থীরা বাংলাদেশ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এ সময় তারা উপহার হিসেবে প্রাপ্ত এসব চারাগাছ নিজ নিজ বাড়ির আঙিনা, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ বিষয়ে আয়োজকরা বলেন, শুধু গাছ বিতরণ করলেই পরিবেশ রক্ষা সম্ভব নয়; বরং গাছ লাগানোর পাশাপাশি এর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ ও বৃক্ষের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আরও বলেন, একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, মানুষের জন্য অক্সিজেন, ফল, ঔষধ ও কাঠসহ নানা উপকার বয়ে আনে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর জন্য সাংবাদিক সমিতিকর পক্ষ থেকে আহ্বান জানানো হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি সহ শিক্ষার বিস্তারে নানামুখী কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়েছেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
আরও খবর