বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা

সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাবের নির্বাচন ১০ ই মার্চ

সাতক্ষীরার পাটকেলঘাটা তথা তালার কর্মরত সাংবাদিকবৃন্দ এক মতে উপনীত হয়ে একই ছাদের নিচে একই ব্যানারে আসতে পেরেছে। এমন খবরে দীর্ঘ দুই যুগ সাংবাদিকতার জীবনে একটু হলেও খুশিতে মনটা ভরে গেছে এমনি আশা কর্মরত সাংবাদিকদের। 



বিগত ২০১০ সালের দিকে গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পাটকেলঘাটা প্রেসক্লাব কমিটি গঠন করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে উক্ত প্রেসক্লাব ২ভাগে বিভক্ত হয়ে পাটকেলঘাটা বাজারে দুটি সাইনবোর্ড টানানো হয়।

প্রসঙ্গত, এলাকায় মোটামুটি পরিচিতি লাভকারী পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহরুল হক গত ইংরেজি তিন ফেব্রুয়ারি এক সাধারণ সভা উপলক্ষে মোট ৪৯জন সাংবাদিককে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করেন। নির্ধারিত ওই সাধারণ সভায় প্রায় ৪৫ জন সাংবাদিক উপস্থিত হন। উক্ত সবাই উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে গত ইংরেজি ১০ ফেব্রুয়ারি ২০২৩ কার্যনির্বাহী কমিটির সভায় উক্ত পাটকেলঘাটা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণাপূর্বক ঐদিনই ক্লিন ইমেজ সম্পূর্ণ স্থানীয় সিনিয়র সাংবাদিক ও শিক্ষক মফিদুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সাংবাদিকদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০মার্চের মধ্যে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম। যাই হোক, এবারও প্রেসক্লাবের নির্বাচন বেশ জোরেশোরেই সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায়ই হবে। কারণ এবার আর কোন লুকোচুরি নয়, দেশের বিভিন্ন গণমাধ্যম এবং বর্তমান সময়ের খুবই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার প্রসারের মাধ্যমে এই কমিটি গঠন প্রক্রিয়া এগিয়ে চলার বিষয়টি আমার দৃষ্টি গোচর হয়েছে। হলে আগামীতে অন্য কেউ ঘরের অন্ধকারে বসে বিতর্কিত কোন প্রেসক্লাবের জন্ম দিতে পারবে না, আর দিলেও তা কখনো বৈধতা পাবে না এটা আমার অভিমত। যাই হোক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নিয়ম অনুযায়ী সদস্য সংগ্রহের কাজ। নির্বাচনমুখী সাংবাদিকদের শুরু হয়ে গেছে সাজ সাজ রব। চলছে জল্পনা কল্পনা এবং লবিং গ্রুপিং।

সর্বোপরি জাতির বিবেকদের নিয়ে অন্যরা যাতে সমালোচনা করতে না পারে সে লক্ষ্যে সকল দলমত এবং বিতর্কের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ সততার সাথে গণতান্ত্রিক পন্থায় একটি বিতর্ক পাটকেলঘাটা প্রেসক্লাবের নতুন কমিটি দেখতে চাই এমনটি আশা করেন কর্মরত সাংবাদিকগন। এই বিষয়ে পাটকেলঘাটা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মফিদুল ইসলাম বলেন ১০/২/২০২৩ তারিখ হতে ২০/২/২০২৩ পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।তিনি বলেন আমরা সুষ্ট নির্বাচন উপহার দেওয়ার জন্য বদ্ধপরিকর।
আরও খবর