পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা

বরিশাল নগরীর রুপাতলী মাছ বাজারে অতিরিক্ত দামে পচা ও বাসি মাছ বিক্রির করছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের নিয়মিত মনিটরিং ও তদারকি না থাকায় কিছু মাছ ব্যবসায়ী ইচ্ছেমতো দামে মাছ বিক্রি করছেন। একই সঙ্গে দীর্ঘদিনের বাসি ও পচা মাছও তাজা মাছের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। বাজারে মাছ কিনতে আসা মোঃ জামাল হোসেন ক্রেতা জানান, মাছের স্বাভাবিক গন্ধ ও সতেজতা নিয়ে সন্দেহ থাকলেও বিক্রেতারা তা মানতে নারাজ। অনেক ক্ষেত্রে মাছের পচা গন্ধ কমাতে বিভিন্ন উপায়ে মাছ সংরক্ষণ করে বিক্রির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ফলে বাধ্য হয়ে বেশি দাম দিয়ে মাছ কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। এক ক্রেতা মোঃ গিয়াস উদ্দিন আরও অভিযোগ বলেন বাজারে মাছের দাম নির্ধারণ বা মান যাচাইয়ের কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ে না। ফলে সুযোগ বুঝে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম হাঁকছেন। মাছ কিনতে আসা সরকারি চাকরিজীবী এক ক্রেতা মোঃ রহিম হাওলাদার বলেন নিয়মিত বাজার মনিটরিং করা হলে পচা-বাসি মাছ বিক্রি এবং অতিরিক্ত দামে মাছ বিক্রির প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন তিনি। স্থানীয়দের আশঙ্কা, পচা বা নষ্ট মাছ খেলে খাদ্যবাহিত বিভিন্ন অসুস্থতার ঝুঁকি তৈরি হতে পারে। তাই জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃপক্ষেবরিশাল রুপাতলি দ্রুত বাজার পরিদর্শন, মাছের মান পরীক্ষা এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা। পাশাপাশি মাছ ব্যবসায়ীদেরও নিরাপদ ও মানসম্মত মাছ বিক্রির বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
আরও খবর