২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2026 08:40:58 pm

কক্সবাজারে নির্মাণাধীন আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার চালু হলে মাদক মামলার দীর্ঘদিনের জট কমবে এবং উদ্ধার হওয়া মাদকের পরীক্ষার প্রতিবেদন দ্রুত দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


শুক্রবার (৭ আগস্ট) সকালে কক্সবাজারে নির্মাণাধীন পরীক্ষাগারটি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরীক্ষাগার চালু হলে উদ্ধারকৃত মাদকের নমুনা পরীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। ফলে মাদক মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মামলার জট কমে আসবে।


তিনি বলেন, বর্তমান সরকারের কক্সবাজারকে ঘিরে শুধু অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নয়, বরং দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল রয়েছে। কেবল উঁচু ভবন নির্মাণ করাই লক্ষ্য নয়; এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।


সালাহউদ্দিন আহমদ বলেন, সমুদ্রসম্পদ এবং গভীর সমুদ্রবন্দরের সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব অর্জন করতে সক্ষম হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে।


পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রকৃতি সংরক্ষণ নিশ্চিত করেই সব ধরনের অবকাঠামো নির্মাণের নির্দেশনা দেন তিনি।

আরও খবর