রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদরাসার টিনের চালে উঠে খেলার বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসহাব (১০) নামে এক হেফজখানা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সহপাঠীদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকা ছোট্ট শিশুটির জীবন মুহূর্তেই থেমে যায় বিদ্যুতের ভয়াল স্পর্শে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাসুমা ফাউন্ডেশন তালিমুল কুরআন মাদরাসায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন আসহাব উপজেলার পূর্ব কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজী পাড়া এলাকার মোহাম্মদ ফারুকের ছেলে। সে মাসুমা ফাউন্ডেশন তালিমুল কুরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাদরাসার সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল আসহাব। খেলার একপর্যায়ে তাদের ফুটবলটি মাদরাসার টিনের চালে পড়ে যায়। বলটি আনতে টিনের চালে ওঠে আসহাব। এ সময় সেখানে থাকা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে সে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সহপাঠী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মাত্র ১০ বছরের নিষ্পাপ আসহাবের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে বয়সে বই-খাতা, কোরআন শিক্ষা আর খেলাধুলায় আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই বিদ্যুতের ভয়াল স্পর্শে থেমে গেল আসহাবের ছোট্ট জীবনের পথচলা। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর পরিবারটির কান্না-আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।


Tag
আরও খবর