চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল

​দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জয়পুরহাটের কৃতি সন্তান মোঃ হারুনুর রশীদ টুটুল।

দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর এই গৌরবোজ্জ্বল পদায়নে জন্মভূমি জয়পুরহাট জেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার। এ অর্জনে তাঁর স্বজন, শৈশবের সহপাঠী ও স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

হারুনুর রশীদ টুটুলের জন্ম জয়পুরহাট শহরের সাগর পাড়া এলাকায়। স্থানীয় তেঘর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পরবর্তীতে জয়পুরহাট সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। শৈশব থেকেই শিল্প-সংস্কৃতি ও স্কাউটিংয়ের প্রতি গভীরভাবে অনুরাগী টুটুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চারুকলা ইনস্টিটিউটে (বর্তমানে অনুষদ) ভর্তি হন।
​সেখানে একাডেমিক কৃতিত্বের স্বাক্ষর রেখে পড়াশোনা শেষ করার পর তিনি একই বিভাগে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সততা, মেধা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে আজ তিনি বিভাগটির সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হলেন।

​সজ্জন ও নিরহংকার ব্যক্তিত্বের স্মারক
​বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

​জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, হারুনুর রশীদ টুটুল সম্পর্কে আমার চাচা হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের গ্রাফিক্স ডিজাইন বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় আমার ব্যক্তিগত ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও আমরা আনন্দিত। তার সম্পর্কে দুই একটি কথা বলা দরকার  তিনি যখন ছুটিতে জয়পুরহাটে আসেন তখন শৈশবের মতো সাধারণ মানুষের সাথে মিশে যান। তিনি নিরহংকার ও ইতিবাচক ভাবনার মানুষ।

​‘নিরাপদ সড়ক চাই’ জয়পুরহাট জেলা কমিটির সভাপতি ও মানবাধিকার
কর্মী নূর ই আলম বলেন, টুটুল আমাদের জয়পুরহাটের গর্ব। তিনি একজন অত্যন্ত বিনয়ী ও নিবেদিত প্রাণ সৃজনশীল মানুষ। তারাই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। আগামী দিনে তার আরো সফলতা কামনা করছি। 


​স্মৃতিচারণ করে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম বলেন, টুটুল আমার কলেজের সহপাঠী ও বন্ধু। সে অত্যন্ত নম্র, সংস্কৃতিমনা ও ভালো মনের একজন মানুষ। তাঁর এই অর্জনে আমরা গর্বিত।

​জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন আমার স্কুল ও কলেজের  অত্যন্ত স্নেহের ছোট ভাই টুটুল। অনেকেই বড় পদে গেলে বদলে যায়, কিন্তু টুটুল আগের মতোই সহজ-সরল রয়ে গেছে। জয়পুরহাটে এলে আগের মতোই বন্ধুদের সাথে আড্ডা দেয়। তার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। 

​জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, আমরা একই স্কুল ও কলেজে পড়াশোনা করেছি। তিনি ঢাবির গ্রাফিক  ডিজাইন বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় জেলা পরিষদ ও জেলাবাসীর পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।


​টুটুলের গতিশীল নেতৃত্বে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগ গবেষণা ও শিল্পচর্চায় এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

Tag
আরও খবর