নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু
নওগাঁর পোরশা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কাতকইল (বিলপাড়া) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।
নিহত আব্দুল আজিজের প্রতিবেশী তোফায়েল আহমেদ জানান, সকালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে বিলের পানি সেচে মাছ ধরেন তারা। পরে মাছ বাড়িতে রেখে দুপুর ১টার দিকে আবার বিলে যান। সেখানে আগে থেকেই চালু করে রাখা বৈদ্যুতিক মোটরের তারে লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। পানিতে নামার পর প্রথমে মাহাবুর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে আব্দুল আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৭ ঘন্টা ৮ মিনিট আগে
১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে