নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দোহাজারীতে ৫০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ছুরিকাঘাতে এক তরুণ আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্থানীয় সিরাজ মেম্বার বাড়ির মসজিদসংলগ্ন একটি মুদিদোকানে এই ঘটনা ঘটে। আহত তরুণের নাম জাহেদুল ইসলাম (২২)। তিনি মৃত আবুল কালামের ছেলে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আহত জাহেদুলের ভাবি রোকেয়া বেগম জানান, স্থানীয় এক মুদিদোকানে ৫০ টাকা মূল্যের একটি কোমল পানীয় কেনা নিয়ে দর-কষাকষি ও কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার আকস্মিকভাবে তার ওপর ছুরি নিয়ে হামলা চালান। পরে তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাকিব মারুফ জানান, আহত তরুণের শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে তার বাম নিতম্বের ওপরের অংশে এবং পিঠের মাঝামাঝি জায়গায় গভীর কাটা ক্ষত রয়েছে। এ ছাড়া পিঠের বাম পাশের ওপরের অংশে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। সামগ্রিক শারীরিক অবস্থা বিবেচনায় রেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালের বক্ষব্যাধি বিভাগে রেফার করা হয়েছে।

 

Tag
আরও খবর