রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপকূলের শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

উপকূলের সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উপলক্ষে র‍্যালি, বনায়ন কর্মসূচি, আলোচনাসভা সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়েছে।  দিবসটি উপলক্ষে রবিবার(২৬ জুলাই) উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় নদীর চরে  ১.৩ কিলোমিটার এলাকায় ম্যানগ্রোভ বনায়ন ও রাস্তার পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।  

 প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় দক্ষিণ কদমতলা গ্রামে মালঞ্চ নদীর তীরে প্রায় ১.৩ কিলোমিটার এলাকাজুড়ে ম্যানগ্রোভ ও রাস্তার পাশের বৃক্ষরোপণ কার্যক্রম করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল এ্যাকশনের থিমেটিক লিড তামান্না রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার পলাশ সরকার, ফিল্ড অপারেশন ম্যানেজার এ. জে. এম. শফিকুল ইসলাম, উত্তরণের প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান এবং নাজমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচির আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় ম্যানগ্রোভ বন একটি প্রাকৃতিক সুরক্ষাব্যূহ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন শোষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই জলবায়ু সহনশীল উপকূল গড়ে তুলতে ম্যানগ্রোভ সংরক্ষণ, সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, রাস্তার পাশে ও উপকূলীয় এলাকায় পরিকল্পিত বৃক্ষরোপণ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক মনোভাব গড়ে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ উপকূল নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা ম্যানগ্রোভ বন সংরক্ষণ, পরিচর্যা ও নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল উপকূল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পরে ম্যানগ্রোভ রক্ষায় শপথ গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


Tag
আরও খবর