আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

পূর্বপুরুষের স্মৃতি জড়িয়ে থাকা শতবর্ষী কবরস্থান রক্ষায় লোহাগাড়ায় মানববন্ধন,


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের গোয়ালটি মুড়া এলাকায় শতবর্ষী একটি কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ‘চুনতি শাহ সাহেব গেট কবরস্থান রক্ষা নাগরিক কমিটি’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আনেয়ারুল হক, মাস্টার শাহাদাত, তৈয়বুর রহমান, ব্যবসায়ী নুরুল আমিন, আবুল ফয়েজ, মোহাম্মদ ছিদ্দিক, আবছার মিয়া, মোহাম্মদ এনাম, মাস্টার রিয়াদ, মোহাম্মদ আজাদ, অধ্যাপক আরিফ, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ রিদুয়ান, জসিম উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহছেনা খাতুন, তোহরা বেগম, লাকী আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কয়েক শতাধিক নারী-পুরুষ।

সমাবেশে বক্তারা বলেন, এই কবরস্থান শুধু একটি দাফনের স্থান নয়, এটি এলাকার মানুষের ইতিহাস, স্মৃতি ও পূর্বপুরুষদের শেষ ঠিকানা। প্রায় ছয় যুগেরও বেশি সময় ধরে অসংখ্য মানুষ এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। তাই এই কবরস্থানের পবিত্রতা ও অস্তিত্ব রক্ষা করা এলাকাবাসীর নৈতিক এবং সামাজিক দায়িত্ব। কবরস্থান পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

বক্তারা অভিযোগ করে বলেন, চুনতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং তাদের ভাষ্য অনুযায়ী ‘আওয়ামী দোষর’ ইয়াসিন মাঝি এলাকাবাসীর বক্তব্য উপেক্ষা করে একপক্ষীয় সিদ্ধান্ত দিয়েছেন। এতে এলাকাবাসী ও কবরস্থান দখলচেষ্টাকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট ব্যক্তির বিচার দাবি করেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে জীবন দেব, তবুও আমাদের বাপ-দাদার কবরস্থান কাউকে দখল করতে দেব না।”

মানববন্ধনে উপস্থিত বয়োবৃদ্ধ এক মহিলা  আবেগঘন কণ্ঠে বলেন, “এই কবরস্থানটি আমার জন্মেরও বহু আগের। ছোটবেলা থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষকে এখানে দাফন হতে দেখেছি। এটি আমাদের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত একটি পবিত্র স্থান।”

আরো একজন ভদ্র মহিলার বক্তব্য , “যে কবরস্থানে আমার স্বামী ও আমার সন্তান চিরনিদ্রায় শুয়ে আছেন, সেই কবরস্থান অন্য কারও দখলে যেতে দিতে পারি না। এই পবিত্র জায়গার মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত কবরস্থানের সীমানা ও মালিকানা-সংক্রান্ত জটিলতার ন্যায়সঙ্গত সমাধান এবং শতবর্ষী এই কবরস্থানকে দখলমুক্ত রেখে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


Tag
আরও খবর